ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

ঠাকুরগাঁওয়ে অনুপ্রবেশকালে সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫২৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে অনুপ্রবেশকালে সীমান্তে আটককৃত ৬ যুবক ও জব্দকৃত মোটরসাইকেল।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে অনুপ্রবেশকালে সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল

উত্তরের সীমান্ত জনপদ ঠাকুরগাঁও। শীতের সকালের ঘন কুয়াশায় মোড়া চারদিক। হরিপুর সীমান্তে তখন পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল এক নিখুঁত ও পরিকল্পিত অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অবশেষে শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধরা পড়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবক।

বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে মাত্র ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।

পড়ুন>>গ্রুপিং রাজনীতিতে ডুবলো কুড়িগ্রাম: চার আসনেই ধানের শীষের বিপর্যয়

অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস (TVS) মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

রাণীশংকৈল উপজেলার বাসিন্দা ভরণীয়া গ্রামের মোখলেছুর (২১)মনসুর রহমান (১৮) ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮) রাঘোপুর গ্রামের আমিনুর (১৮)। হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩) পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬) বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী।

পড়ুন>> কাউনিয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে অগ্নিকান্ডে বাড়িঘর ভস্মীভূত

আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিপি। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে ওপারে পাড়ি জমায়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তাদের ভরসা থাকে দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ।

সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বাড়ানো না গেলে এমন অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো কঠিন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে অনুপ্রবেশকালে সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল

আপডেট সময় : ১১:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬