লালমোহনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
- আপডেট সময় : ১২:৪৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০৩৮ বার পড়া হয়েছে
লালমোহনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ভোলার লালমোহন উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাঈম (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্তারহাট বাজারসংলগ্ন আব্দুল আলীম পীর সাহেবের বাড়ির বাগানে এ নৃশংস ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র ও শিশুটির পরিবার জানায়, সকালে শিশুটি পাশের বাড়ির আরেক শিশু জিহাদকে সঙ্গে নিয়ে বাগানে লাকড়ি কুড়াতে যায়। এ সময় প্রতিবেশী হেলাল মিয়ার ছেলে নাঈম দুই শিশুকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাগানের ভেতরে নিয়ে যায়। পরে জিহাদকে এক পাশে বসিয়ে রেখে মাহিশাকে জোরপূর্বক ধর্ষণ করে সে।
পড়ুন>>নতুন রাজনৈতিক বার্তা: ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না জামায়াত এমপিরা
একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে জিহাদ দৌড়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় অভিযুক্ত নাঈম জিহাদের মুখ চেপে ধরে কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হাসপাতালে ভর্তি, গোপনে প্রাইভেট ক্লিনিকে স্থানান্তর
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পাশের উপজেলা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অভিযুক্তের পরিবারের লোকজন মাঝপথে শিশুটিকে নিয়ে যায় ফার্স্ট কেয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট ক্লিনিকে, যা অভিযুক্তের এক আত্মীয়ের মালিকানাধীন বলে জানা গেছে। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে এবং ক্লিনিকটিতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পড়ুন>>বিএনপির নতুন সরকারে কে কে স্থান পাচ্ছেন মন্ত্রী সভায়?
ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তের পরিবার ঘটনাটি চাপা দিতে শিশুটির মা-বাবাকে আলাদা রেখে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছে।
শিশুটির মা-বাবা বলেন, “আগে আমাদের মেয়ে সুস্থ হোক, এরপর আমরা আইনগত ব্যবস্থা নেব।”
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “দুপুরের দিকে বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা পুলিশ পাঠাই। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনা সত্য এবং শিশুটি চরফ্যাশনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”
তিনি আরও বলেন,“পরিবার অভিযোগ না দিলেও অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























