নতুন রাজনৈতিক বার্তা: ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না জামায়াত এমপিরা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নতুন রাজনৈতিক বার্তা: ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না জামায়াত এমপিরা : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

নতুন রাজনৈতিক বার্তা: ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না জামায়াত এমপিরা

সৃষ্টি নির্বাচন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
জামায়াতে ইসলামীর লোগো

 

 

 

নতুন রাজনৈতিক বার্তা: ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট নেবেন না জামায়াত এমপিরা

 

 

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

 

 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

 

 

 

ফেসবুক পোস্টে তিনি বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।

পড়ুন>>গণভোটে ‘হ্যাঁ’ জয়: জুলাই সনদ বাস্তবায়নের পথে বাংলাদেশ

 

 

 

 

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

 

 

 

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি ৬৩ হাজার ২২০টি ভোট পেয়েছেন। অপরদিকে, এ আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!