ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

জাতীয় সরকার গঠন করবেনা বিএনপি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১২৮৬০ বার পড়া হয়েছে

তারেক রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সরকার গঠন করবেনা বিএনপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রতিদ্বন্দ্বী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের দেওয়া এ প্রস্তাব নাকচ করে তিনি জানিয়েছেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে আত্মবিশ্বাসী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?”

তিনি আরও বলেন, “আমি জানি না তারা কতটি আসন পাবে। কিন্তু তারা যদি বিরোধী দলে থাকে, আমি আশা করি তারা ভালো বিরোধী দল হিসেবে কাজ করবে।”

পড়ুন>> দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের রাজনৈতিক সফর

দীর্ঘ রাজনৈতিক নির্বাসন শেষে গত ডিসেম্বরে দেশে ফেরেন ৬০ বছর বয়সী তারেক রহমান। প্রায় দুই দশক তিনি লন্ডনে নির্বাসিত ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শেখ হাসিনার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটি সম্প্রতি আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত একসঙ্গে সরকার পরিচালনা করেছিল। দেশকে স্থিতিশীল করতে আবারও জাতীয় সরকার গঠনের অংশীদারত্বে আগ্রহ প্রকাশ করে জামায়াত।

পড়ুন>> হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অনড় ইনকিলাব মঞ্চ

তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠনে সক্ষম হবে। বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ার বিষয়ে তারা আশাবাদী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে মিত্র দলগুলো।

পড়ুন>> ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি

আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক ভারসাম্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশের জন্য এমন অংশীদার প্রয়োজন যারা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে। তিনি বলেন, “বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ আমাদের মানুষের জন্য উপযোগী প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব থাকবে।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক, তবে তা কেবল নিরাপদ পরিবেশ নিশ্চিত হলে। “যত দিন নিরাপদ পরিস্থিতি না হবে, তত দিন তারা এখানে থাকতে পারবে। আমরা চেষ্টা করব যেন তারা নিরাপদভাবে নিজেদের ভূমিতে ফিরে যেতে পারে,” বলেন তারেক রহমান।

বর্তমানে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় সরকার গঠন করবেনা বিএনপি

আপডেট সময় : ০৯:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬