ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের রাজনৈতিক সফর

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫২৭ বার পড়া হয়েছে

তারেক রহমান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

    দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের রাজনৈতিক সফর

দীর্ঘ প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সফরে আসছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তাঁর এই বহুল প্রতীক্ষিত আগমনকে ঘিরে জেলাজুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ব্যানার-ফেস্টুনে সাজানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে জনসভাস্থল। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে প্রবল উদ্দীপনা ও বাঁধভাঙা উচ্ছ্বাস।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠে আসবেন তারেক রহমান। জনসভাকে ঘিরে মঞ্চ নির্মাণ, আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও নিরাপত্তা প্রস্তুতির কাজ চলছে পুরোদমে।

পড়ুন>> ইনকিলাব মঞ্চের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি

এর আগে ২০০৩ সালের ডিসেম্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সর্বশেষ ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তাঁর এই আগমনকে শুধু রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছেন না স্থানীয় মানুষ। অনেকের কাছে এটি দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনা থেকে উত্তরণের প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে একের পর এক সরকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও ঠাকুরগাঁও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। জেলায় এখনো কোনো সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ কিংবা বড় শিল্পকারখানা গড়ে ওঠেনি।

ফলে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিতই রয়ে গেছে। কৃষিনির্ভর এই জেলায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকট ও দূরত্বের কারণে উচ্চশিক্ষা থেকে ঝরে পড়ছে। যোগাযোগ ব্যবস্থাও দুর্বল।

পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া

একমাত্র চিনিকলটি লোকসানের বোঝা টানছে। এসব কারণে জেলার আর্থসামাজিক উন্নয়ন দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়েছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, বিএনপি ক্ষমতায় এলে ঠাকুরগাঁওয়ে সরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালু, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তাহমিদ আহমেদ বলেন, কৃষি, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিয়ে তারেক রহমান যে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন, তা বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যখাতে বড় পরিবর্তন আসতে পারে।

জেলা ক্রিকেট কোচ মো. রোকুনুজ্জামান রাহাত বলেন, জেলায় ভালো খেলোয়াড় থাকলেও পূর্ণাঙ্গ স্টেডিয়াম না থাকায় ক্রীড়াঙ্গনের বিকাশ ব্যাহত হচ্ছে। বিএনপি ক্ষমতায় এলে খেলাধুলার অবকাঠামো উন্নয়নের প্রত্যাশা রয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. মির্জা ফয়সল আমীন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। জনসভায় মানুষের ঢল নামবে বলে আমরা আশাবাদী।

বিএনপি ক্ষমতায় এলে কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সামগ্রিক উন্নয়নই হবে আমাদের প্রধান অগ্রাধিকার। অবহেলা ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস পেছনে ফেলে ঠাকুরগাঁওয়ের মানুষ এখন তাকিয়ে আছে আগামীর দিকে।

তারেক রহমানের এই সফর রাজনৈতিক কর্মসূচি হলেও সাধারণ মানুষের কাছে এটি উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার বার্তা হয়ে উঠেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের রাজনৈতিক সফর

আপডেট সময় : ০৮:২২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬