সুপারিশ ছাড়াই ৯৫ ভুয়া ক্যাডার, প্রশাসনে ভয়াবহ জালিয়াতির পর্দাফাঁস
- আপডেট সময় : ০৩:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২০৫৩ বার পড়া হয়েছে
সুপারিশ ছাড়াই ৯৫ ভুয়া ক্যাডার, প্রশাসনে ভয়াবহ জালিয়াতির পর্দাফাঁস
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশ ছাড়াই প্রশাসনের বিভিন্ন ক্যাডারে অন্তত ৯৫ জন অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দীর্ঘদিন ধরে তারা প্রশাসন, পুলিশসহ গুরুত্বপূর্ণ ক্যাডারে দায়িত্ব পালন করে আসছেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে এই অনিয়ম সংঘটিত হয়।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, ২৯, ৩০ ও ৩১তম বিসিএস নিয়োগ প্রক্রিয়ায় এই ভয়াবহ জালিয়াতি সংঘটিত হয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে এবং পিএসসির কোনো সুপারিশ ছাড়াই প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, সরকারের পছন্দের প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি সংশোধিত এসআরও জারি করে। এর মাধ্যমে পিএসসির সুপারিশ ছাড়াই নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি হয়।
পড়ুন>>‘আ.লীগ ছাড়া রাজনীতি জমছে না’ -বিএনপি নেতা আকবর হোসাইন
এই এসআরও ব্যবহার করে এমন প্রার্থীদেরও নিয়োগ দেওয়া হয়, যারা মুক্তিযোদ্ধা কোটায় আবেদনই করেননি। পরবর্তীতে তাদের নামে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করার প্রমাণও পেয়েছে দুদক।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের নির্দেশনা ও নেতৃত্বেই এই অনিয়ম সংঘটিত হয়।
এ কারণেই ২৯, ৩০ ও ৩১তম বিসিএসকে প্রশাসনের ভেতরে ‘এইচটি ইমাম বিসিএস’ নামে অভিহিত করা হয়।
দুদক ইতোমধ্যে ৬ জন ভুয়া ক্যাডারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একইসঙ্গে পিএসসির সাবেক চেয়ারম্যান/সদস্য, সাবেক সচিব, সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ মোট ২১ জনকে আসামি করা হয়েছে।
পড়ুন>> জামায়াত আমিরের এক্স হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক
এছাড়া আরও শতাধিক কর্মকর্তার বিষয়ে অনুসন্ধান চলমান বলে জানিয়েছে কমিশন।
দুদকের তথ্যে দেখা গেছে, ৯৫ জন ভুয়া ক্যাডারের মধ্যে অধিকাংশই প্রশাসন ও পুলিশ ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। অনেকেই বর্তমানে উপসচিব, পুলিশ সুপার, সহকারী কমিশনার, সহকারী অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে কর্মরত।
সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ এ কে এম আব্দুল আউয়াল মজুমদার এই ঘটনাকে “জাতীয় চরিত্র অবক্ষয়ের নির্লজ্জ উদাহরণ” হিসেবে আখ্যা দিয়ে বলেন,“যারা বিচার করে, প্রশাসন চালায়, তারাই যদি প্রতারণা করে—তাহলে রাষ্ট্রের জন্য তা ভয়াবহ। প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তথ্য সুত্র
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























