পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরডুবি থেকে মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম যাওয়ার পথে আন্ধারীঝাড় এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব ১৫-৯৮৪৯) এর সঙ্গে কুড়িগ্রাম হ-১৩-২৭০৩ নম্বর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply