বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ২৪ ঘণ্টা আগে নোটিশ দেওয়ার আহ্বান ৪১ দেশের তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদল: নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি বাবার মৃত্যুশোকে কাতর মেসি ফিরলেন মাঠে, লিগস কাপ থেকে বিদায় মায়ামির বরিশাল আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ও সাভারে জেএমবি আস্তানায় অভিযান রাজকুমার সন্তোষীর ‘বাটওয়ারা ১৯৪৭’: সানি দেওল ও প্রীতি জিনতার পারিশ্রমিক নিয়ে চর্চা অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ: রেকর্ডের হাতছানি ও কঠিন চ্যালেঞ্জ সিলেটে তিনজনকে প্রাণহানির ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

স‍ৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

 

 

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

 

 

বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, কাগজপত্র পুড়ে ছাই।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে ব্যাংকের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে টাকা রাখার ভল্ট অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চান্দুরা এলাকায় গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পড়ুন>> রাতের আধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ স্থাপনায় তালা ঝুলালো নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার মো. কলিম উদ্দিন জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড বিষয়টি বুঝতে পেরে তাদেরকে অবহিত করেন। স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়। এ বিষয়ে থানা লিখিতভাবে অভিযোগ করা হবে বলে উল্লেখ করেন ওই কর্মকর্তা।

 

 

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন লাগিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!