কাউনিয়া-পীরগাছার উন্নয়নে সবার দোয়া ও সমর্থন চাই -আখতার হোসেন
- আপডেট সময় : ০৮:১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩৯৩৬ বার পড়া হয়েছে
কাউনিয়া-পীরগাছার উন্নয়নে সবার দোয়া ও সমর্থন চাই -আখতার হোসেন
কাউনিয়া-পীরগাছার উন্নয়নে সবার দোয়া ও সমর্থন চাই -আখতার হোসেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সদস্য সচিব আখতার হোসেন কাউনিয়ার চর পল্লীমারী তহশিল টারী গ্রামে মঙ্গলবার দুপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি এ উপজেলার বিভিন্ন এলাকা সফর করে দেখেছি রাস্তা ঘাটের বেহাল অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের নাজুক অবস্থা, পর্যাপ্ত বেঞ্চ নেই ফ্যান নেই, শিক্ষার্থীরা গরমে ক্লাস করে।
এ অবস্থার পরিবর্তন আনতে হবে। এলাকার মসজিদ মাদ্রাসার উন্নয়ন করতে হবে। প্রকৃত বয়স্ক লোকদের ভাতা, বিধবা মহিলা ভাতার ব্যবস্থা করতে হবে।
পড়ুন>> তাড়াশে লোকালয়ে মুরগীর খামার পরিবেশ দূষণের অভিযোগ
যে লোকটি এ কাজ গুলো করতে পারবে আপনারা সেই মানুষটি কে খুঁজে নিবেন। আমি কাউনিয়া-পীরগাছা এলাকার উন্নয়নে আপনাদের দোয়া ও সমর্থন চাই। প্রথমে আমরা অল্প সংখ্যক মানুষ নিয়ে যাত্রা শুরু করেছিলাম আজ আমাদের সাথে অনেক মানুষ সামিল হয়েছে।
আপনাদেরকে অনেকে ভয়ভীতি দেখাবে, কিন্তু এখন ভয়ভীতি দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনাও আমাদেরকে ভয় দেখিয়েছে,গুলি করে মানুষ হত্যা করেছে। অনেক মানুষ শহীদ হয়েছে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।
পড়ুন>>“যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।” -মির্জা ফকরুল
আবুল কাশেমের সভাপতিত্ব উঠান বৈঠকে বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, ছাত্র শক্তি উপজেলা সংগঠক রাজু আহমেদ, হারাগাছ ইউনিয়ন সমন্বয়কারী সাইফুল ইসলাম, সদস্য সোলায়মান আলী সুজন, শাওন, আসাদুল্লাহ গালিব প্রমূখ।
একই দিনে হারাগাছ ইউনিয়নের সোনাতন মাঠের পাড় ও প্রাণনাথ চর গ্রামের পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























