র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল পাস
- আপডেট সময় : ০৬:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে র্যাব বিলুপ্ত করে নতুন কাঠামো তৈরির লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন।
বিলটি নিয়ে সংসদে ব্যাপক আলোচনা হয়। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বিলের বিভিন্ন ধারার ওপর আপত্তি জানিয়ে এটি অনুমোদন না করার আহ্বান জানান। তবে বিরোধী দলের সব আপত্তি ও সমালোচনার মুখেও শেষ পর্যন্ত বিলটি কণ্ঠভোটে পাস হয়।
সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মতে, নতুন এই আইন কার্যকর হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাগত প্রশিক্ষণ নিশ্চিত করা সহজ হবে। এছাড়া বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি হবে। নতুন এই কাঠামোর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ ও সুসংগঠিত করার পাশাপাশি বিশেষ পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র: দৈনিক এদিন

























