“যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।” -মির্জা ফকরুল
- আপডেট সময় : ০৭:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৪৯৮৮ বার পড়া হয়েছে
“যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।” -মির্জা ফকরুল
“যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।” -মির্জা ফকরুল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের মতো মামলা-মোকদ্দমা করে রাজনীতি করতে চায় না। তিনি বলেন, “যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব।”
পড়ুন>>রাজধানীতে গভীর রাতে একাধিক স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন
ফখরুল বিবৃতিতে আরও বলেন, “জামায়াতসহ কয়েকটি দল জোরজবরদস্থি করে তাদের দাবি চাপিয়ে দিতে চায়। তারা পিআর-ভিত্তিক গণভোট চায় — আমরা এটা বুঝি না এবং মেনে নেব না।” আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি তীব্র সমালোচনা করে বলেন, “আর পাগলামি করবেন না, জনগণের কাছে মাফ চান। এখনো মাফ চাননি—ছোট বাচ্চা-ছেলেদেরকে গুলি করে মেরেছেন। আমরা প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতি করতে চাই না, শান্তির রাজনীতি করতে চাই। এ জন্য আমরা নির্বাচন চেয়েছি।”
মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























