ঠিক এক বছর আগে গাজা যুদ্ধ নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবে হামাস নেতাদের বৈঠকের সময় দোহায় একটি কম্পাউন্ডে বিমান হামলা চালায় ইসরায়েল। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (GCC) কোনো সদস্য দেশের মূল ভূখণ্ডে তেল আবিবের সরাসরি এই সামরিক আগ্রাসন ছিল নজিরবিহীন। এই হামলায় পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হন।
ঘটনার এক বছর পর, এই হামলা কাতারসহ পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে, মার্কিন নিরাপত্তা ছাতার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের প্রয়োজনীয়তা ও কৌশল নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে।
সূত্র: গালফ বাংলা
মন্তব্য করুন