বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ মহিলা আটক
- আপডেট সময় : ১০:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৪৯৪৮ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুরে ইয়াবাসহ মহিলা আটক
বিশ্বম্ভরপুরে গৃহবধূ আকলিমার ঘর থেকে ইয়াবাসহ আটক।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক গৃহবধূকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোররাতে উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর থানার এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সীর নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামি মোছাঃ আকলিমা (৫০), স্বামী আব্দুল হাই, গ্রামের বাড়ি পশ্চিম রাজনগর, ধনপুর ইউনিয়ন—এর বসতঘর তল্লাশি করে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৬,০১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,২০০ টাকা।
পড়ুন>> ডোমারের সেবা হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসুতির মৃত্যু
এ বিষয়ে এসআই মনিরুল হক মুন্সী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং: ৯, তারিখ: ২১ অক্টোবর ২০২৫)। মামলার তদন্তভার দেওয়া হয়েছে থানার এসআই (নিঃ) আঃ ছালামকে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিঃ) মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, “অভিযানটি ছিল নিয়মিত মাদকবিরোধী কার্যক্রমের অংশ। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























