ভূরুঙ্গামারীর জয়মনিরহাট ইউপির উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী
- আপডেট সময় : ০২:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০ ৬৫৭ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তি পূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।শনিবার(১০ অক্টোবর)সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী(নৌকা প্রতীক) প্রভাষক সাখাওয়াত হোসেন ২৮২৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) জাহাঙ্গীর আলম ২৩৪৮ ভোট পান। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ ৮৩জন। এরমধ্যে ৭৮৫৩ জন ভোটার ভোট প্রদান করে। স্বতন্ত্র তিনজন সহ মোট পাঁচজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শুণ্য ঘোষণা করে উপ-নির্বাচন দেয় নির্বাচন কমিশন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























