ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৪৮৯৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিষদ চত্বর পুকুরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ চলছিল। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে আয়মান (৯) নামে এক শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটছে।

আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে। সরেজমিনে সাঁতার প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হয়। ঘটনার দিনও প্রশিক্ষণ চলছিল। এবং আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক তার সাথে শিশু আয়মান এসেছিল ।

পড়ুন>>প্রশাসনের কঠোর নিরাপত্তায় রেজাউল কবির পলের গণ-সংযোগ

প্রশিক্ষণ নেয়ার পর সব প্রশিক্ষনার্থীদের মতো আয়মানকেও পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবারও পুকুরের পানিতে আয়মান নামলে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খুঁজে না পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে, তারা পুকুরের পানি থেকে আয়মানকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মৃত শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষণ নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেন ইউএনও।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু 

আপডেট সময় : ০৮:১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫