দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

 

 

দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

 

 

দৌলতপুরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু।
কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু হয়েছে।

 

 

শনিবার দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মন্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।

 

 

এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরো একজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

 

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটলে মুমুর্ষ অবস্থায় তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী।

পড়ুন>> সুনামগঞ্জ জেলা প্রশাসকের বিরুদ্ধে আওয়ামীলীগ পূর্ণবাসনের অভিযোগ

 

 

এ সময় বজ্রপাত ঘটে সে মারা যায়। এ ঘটনায় মকবুল হোসেন নামে একজন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন বলেন, শনিবার দুপুরে বজ্রপাতে নিহত দুইজনকেই দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের কোন চিকিৎসা দেয়ার সুযোগ হয়নি। কারণ হাসপাতালে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।

 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরেকজনের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!