ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২৩১ বার পড়া হয়েছে

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

নীলফামারীতে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী কলেজ স্টেশনের অদূরে মনসাপাড়া গ্রামের চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকেই জাহিদুলকে রেললাইনে বসে থাকতে দেখা যায়। পরে ট্রেন আসার সময় তিনি উঠে দু’হাত প্রসারিত করে বুক টান করে দাঁড়িয়ে যান। ট্রেনচালক বারবার হর্ণ বাজালেও তিনি সরেননি। একপর্যায়ে দ্রুতগামী বরেন্দ্র এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

পড়ুন>>কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে যুবক খুন: প্রধান আসামী ঢাকায় গ্রেফতার

ট্রেন চালক মজিবুল হক বলেন, “আমি একাধিকবার হর্ণ বাজিয়েছি। তারপরও তিনি সরে যাননি। ফলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।”

নিহত জাহিদুল নীলফামারী শহরের শান্তিনগর (কানছিরার মোড়) এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী বলেন, “চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেসের চালক দুর্ঘটনার বিষয়টি আমাদের জানালে আমরা রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় নিহত এক

আপডেট সময় : ১১:৪৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫