ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ

মোঃ মাহিদুল হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব
  • আপডেট সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৮৯৪ বার পড়া হয়েছে

সাংবাদিক রফিকক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব লোগো।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক এস. এম. রফিককে প্রাণনাশের হুমকি বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।

রাজধানী ঢাকার মিরপুর, দুয়ারিপাড়া, আণবিক শক্তি ৫ নম্বর রোডের একটি ফ্ল্যাট থেকে গত ১০ সেপ্টেম্বর, বুধবার এক তরুণের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা ও মাতৃজগত টিভি–এর সিনিয়র রিপোর্টার এস. এম. রফিক দ্রুত রূপনগর থানাকে অবগত করেন।
পুলিশ তার প্রেরিত খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

কিন্তু অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়ভাবে, ঘটনাস্থলে উপস্থিত কিছু স্থানীয় ব্যক্তি সাংবাদিক এস. এম. রফিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছেন। আরও অমানবিকভাবে মোবাইল ফোনের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়েছে যে, যদি লাশের ময়নাতদন্ত হয়, তবে এস. এম. রফিকের প্রাণহানি ঘটিয়ে ময়নাতদন্ত করা হবে।

সাংবাদিকদের উপর এই ধরনের হুমকি ও মানসিক নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতা, সত্যের পক্ষে সংবাদ পরিবেশ এবং গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে কিছু অসামাজিক ব্যক্তি তথ্য সংগ্রহ ও সংবাদ প্রচারের কাজকে বাধাগ্রস্ত করতে নৃশংস পন্থা অবলম্বন করছে, যা কোনোভাবেই সহনীয় নয়।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, “সাংবাদিকদের উপর প্রাণনাশের হুমকি প্রদান একেবারেই অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করি। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, “সাংবাদিক এস. এম. রফিক-কে প্রাণনাশের হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত।

এটি শুধু একজন সাংবাদিকের নয়, পুরো গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে অপরাধমূলক হুমকি। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যারা এ ধরনের হুমকি দিচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। গণমাধ্যমের স্বাধীনতা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

আমাদের কিছু প্রশ্ন

১। সাংবাদিক এস. এম. রফিকের অপরাধ কি?
২। সত্য সংবাদ পুলিশকে দেওয়া কি অপরাধ?
৩। সঠিক সংবাদ প্রকাশ করা কি অপরাধ?

প্রিয় সাংবাদিক সহকর্মী, ভাই-বোন ও বন্ধুগণদের আহ্বান–

১। আপনারা সবাই সত্যের পক্ষে কলম চালিয়ে যান, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করুন।
২। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানান।
৩। যদি কেউ ভয় পান, তাহলে মুখ লুকিয়ে থাকুন, তবে মুখ লুকিয়ে রাখার দীর্ঘমেয়াদি দায় একদিন আপনার উপর পড়বে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিরপুর দুয়ারিপাড়ায় সাংবাদিক রফিককে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫