কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড় যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত নিয়োগে হিমশিম খাচ্ছেন প্রেসিডেন্ট জেলেনস্কি সৈয়দপুরে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ
সাত দিনে জব্দকৃত ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল।

 

 

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

 

 

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে সাত দিনে ২কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ।
জেলার সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত ২২, বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি গেল সাত দিনে পহেলা সেপ্টেম্বর থেকে ৭সেপ্টম্বর পর্যন্ত বেশ সাফল্য পেয়েছে।

 

 

সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২ কোটি ১১ লাখ ৬ হাজার ৩৫০টাকার মাদকসহ বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

 

 

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে কুড়িগ্রাম বিজিবির ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি আটককৃত ব্যক্তিদ্বয় হচ্ছেন জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাশজানি গ্রামের বাচ্চু রহমানের পুত্র মমিনুল ইসলাম (২৪)। অপরজন একই উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের বাবলু মিয়ার পুত্র মোঃ হুমায়ুন কবির (২০)।

 

 

বিজিবির অধিনায়ক জানান, চোরাচালান প্রতিরোধে পরিচালিত অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ভারতীয় গবাদী পশু (গরু ও মহিষ)-১২৫ টি,ভারতীয় মদ-৬৩৫ বোতল,
গাঁজা-১৪৫ কেজি, ইয়াবা ট্যাবলেট-৭৭২ পিস, জিরা-৫৫৯ কেজি, চিনি-১৯০ কেজি, কমপ্লিট ড্রেস-৪৯৬পিস, ভারতীয়-৭৯ হাজার রুপি, চকলেট বাজি-৪৫হাজার১৫০ পিস, কসমেটিকস আইটেম-বিভিন্ন প্রকার ক্রীম, তৈল, শ্যাম্পু।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!