ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের খোঁজে দিশেহারা বাবা দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ: আবেদন করুন সেপ্টেম্বরে

নীলফামারীতে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার: আদালতের নির্দেশে কারাগারে

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা শাহিদ মাহমুদ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার: আদালতের নির্দেশে কারাগারে

নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদকে গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাঁকে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

পড়ুন>> নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এর আগে গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে শাহিদ মাহমুদকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দুটি হত্যাসহ মোট পাঁচটি মামলায় শাহিদ মাহমুদের নাম আসামির তালিকায় রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা সম্ভব হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, “শাহিদ মাহমুদের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। সোমবার আদালতে হাজির করার পর বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

উল্লেখ্য, স্থানীয় রাজনীতিতে শাহিদ মাহমুদ দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন। তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জেলা যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীতে যুবলীগ নেতা শাহিদ মাহমুদ গ্রেপ্তার: আদালতের নির্দেশে কারাগারে

আপডেট সময় : ১০:০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫