ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম ব্রাজিল ফুটবলে নজিরবিহীন কাণ্ড, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২১০৩ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল, তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে শাখা ছাত্রদল। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর তালা ভেঙে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় খুলে শিক্ষার্থীরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চালু করেন। আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে তালা ভাঙার পর ছাত্রদল কর্মসূচি থেকে সরে যায়। পরে দুপুর ২টা থেকে আবার মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

এর আগে সকাল ১০টার দিকে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে কোষাধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রদল। বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে ছাত্রদলের সাথে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পড়ুন>> বিরল পৌরসভার ওএমএস ডিলার নিয়োগে লটারী সম্পন্ন

শিক্ষার্থীরা দুপুর ১২টা ৩০ মিনিটে ছাত্রদলকে তালা খুলতে ১০ মিনিট সময় বেঁধে দেন। কিন্তু নির্ধারিত সময়ে তালা না খোলায় শিক্ষার্থীরা একজোট হয়ে তালা ভেঙে দেন। এ সময় ছাত্রদল স্লোগান দিলেও প্রতিরোধের মুখে পিছু হটে যায়।

পরে শাখা ইসলামী ছাত্রশিবির মিছিল নিয়ে মনোনয়ন সংগ্রহ করতে এলে ছাত্রদল আবারও পিছিয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ছাত্রদলের মাইক খুলে ভাঙচুর করে। পুরো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম কনক।

রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান জানান, দুপুর ২টার দিকে মনোনয়ন বিতরণ কার্যক্রম ফের শুরু হয়। শাখা ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অন্য শিক্ষার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি সম্ভব নয়। সব সংগঠন যদি এ দাবি তোলে তখন সেটা বিবেচনা করা যেতে পারে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের প্রতিরোধে পিছু হটল ছাত্রদল: তালা ভেঙে রাকসুতে মনোনয়ন বিতরণ শুরু

আপডেট সময় : ০৪:৩২:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫