নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা ও লটারী ভিসা প্রতারক গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২০৮৩ বার পড়া হয়েছে
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা ও লটারী ভিসা প্রতারক গ্রেফতার
নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে থাই ভিসা ও লটারী ভিসা প্রতারক গ্রেফতার।
নীলফামারী পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-২৩২, মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা কলেন।
অভিযানে নীলফামারী সদর থানাধীন চাপড়া ইউনিয়নের বাবুর বাজারস্থ কেবল নেটওয়ার্ক বাজারে ইং-৩০/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্রী ০১.৪৫ ঘটিকায় ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশের উপস্থিতি টের পাইয়া পলায়নের চেষ্টা কালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় আসামী বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর, আটক করিতে সক্ষম হয়।
বাবুল হোসেন এর দেহ তল্লাশী করিয়া ০৩ টি মোবাইল উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
ধৃত আসামীকে সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ কালে এবং তাহার হেফাজত হইতে উদ্ধারকৃত মোবাইল গুলো সার্চ করিয়া নকল থাই ভিসা, থাই লটারীসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে সহজ সরল মানুষকে প্রলোভন দেখাইয়া বিকাশ নগদ মাধ্যমে অবৈধ ভাবে টাকা গ্রহন করিয়া আত্মসাৎ করে বলে আসামী প্রাথমিকভাবে স্বীকার করে।
পড়ুন>>নুরের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
অভিযুক্ত আসামী মোঃ বাবুল হোসেন (৩৬), পিতা- মৃত শাহাজ উদ্দিন ওরফে শাহাজদ্দি, সাং-বর্মতল, চাপড়া ইউনিয়ন, থানা-নীলফামারী সদর
আসামীর বিরুদ্ধে নীলফামারী থানার মামলা নং-৩১, জিআর-২৬৪/২০২৫, তাং-৩০/০৮/২০২৫ খ্রিঃ। ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ২০(২)/২১(২)/২২(২)/২৪(২)/২৭ ধারা রুজু করা হইয়াছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















