শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে হাজি মো.আব্দুস সামাদ
- আপডেট সময় : ০৬:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে হাজি মো.আব্দুস সামাদ
শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদে আলোচনার শীর্ষে হাজি মো.আব্দুস সামাদ
২সেপ্টেম্বর মঙ্গলবার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।ইউনিয়ন বিএনপির এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মী ও তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে তৃণমূল জরিপে এগিয়ে রয়েছেন,হাজি মো.আব্দুস সামাদ মুন্সি।
তিনি ২০০৯সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত (সাবেক) শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা বিএনপির (সাবেক)ধর্ম বিষয়ক সম্পাদক এবং উক্ত ইউনিয়ন বিএনপির বর্তমান আহবায়ক কমিটির ৫ নম্বর সম্মানিত সদস্য হেভিওয়েট নেতা জনপ্রিয় ব্যক্তি হাজি মো.আব্দুস সামাদ মুন্সি।
পড়ুন>>গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
স্বৈরাচার মুক্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তৃণমূলের বিএনপির সকল নেতাকর্মীরা।
হাজি মো.আব্দুস সামাদ মুন্সি ২০১৮ সালে তাহিরপুর থানায় আওয়ামীলীগের নাশকতার দায়ে করা মামলার ১৫২ নম্বর আসামি ছিলেন।
বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা হাজী মো.আব্দুস সামাদ মুন্সি সাধারণ সম্পাদক পদে উক্ত ইউনিয়নে আলোচনার শীর্ষে রয়েছেন।
হাজি মো.আব্দুস সামাদ মুন্সি স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন।
আওয়ামীলীগ ও ফ্যাসিস্ট হাসিনা সরকারের সন্ত্রাসীদের রুখে দিতে তিনি জেলা, উপজেলা ও ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ে আন্দোলন সংগ্রাম করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
পড়ুন>>পাইকগাছায় অনুষ্ঠিত হলো উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা
শ্রীপুর উত্তর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি”মো.মনিরুজ্জামান তারা মিয়া,ও সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক তৎপরতা আরো সুসংগঠিত ও গতিশীল করতে দুঃসময়ে একজন ত্যাগী নেতা ও রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে হাজি মো.আব্দুস সামাদ মুন্সি কে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান বলে তারা জানিয়েছেন।
এদিকে (২সেপ্টেম্বর) মঙ্গলবার ইউনিয়ন বিএনপির সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী হাজি মো.আব্দুস সামাদ বলেন,প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গনতন্ত্রের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের ইউনিয়ন বিএনপির কাউন্সিলে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও ইউনিয়নের তৃণমূল কর্মীরা আমাকে শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করবেন বলে আমি বিশ্বাস করি।
আমি শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলে গ্রুপিং মুক্ত রাজনীতি বন্ধ-সহ তৃণমূলের সকলের সহযোগিতা নিয়ে ইউনিয়নের সকল নেতাকর্মীদের নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























