১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড! : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড!
আটককৃত ১২২ জন জেলে

 

 

১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড!

 

 

আইন অমান্য করে মায়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মি আটকের পূর্বেই ১২২ জন জেলে ও ১৯টি ফিশিং বোট আটক করেছে কোস্ট গার্ড।

 

আজ শুক্রবার ২৯ আগস্ট দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

পড়ুন>> কাকরাইলে সংঘর্ষে নুরুল হক নুর আহত: রাতেই এনসিপির বিক্ষোভের ডাক

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন এলাকা হতে বেশ কিছু বাংলাদেশী ফিশিং বোট মায়ানমার-বাংলাদেশ জলসীমার শূন্য রেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে মাছ ধরছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক আজ ২৯ আগস্ট শুক্রবার শাহপরীর দ্বীপ সীমান্ত পিলার- ০৩ এলাকার আওতাধীন মায়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর মোহনা হতে জালিয়াপাড়া পর্যন্ত মায়ানমার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মায়ানমার-বাংলাদেশ জলসীমানার শূন্য রেখা অতিক্রম করে মায়ানমার জলসীমায় অবস্থানরত ১৯ টি বাংলাদেশী ফিশিং বোটসহ ১২২ জন (বাংলাদেশী- ২৯ জন ও রোহিঙ্গা- ৯৩ জন) জেলেকে আটক করা হয়।

উল্লেখ্য যে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত কয়েকদিন ধরে বাংলাদেশী ফিশিং বোট সমূহের মায়ানমার ও বাংলাদেশের শূন্যরেখা অতিক্রম করে মায়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে মাছ শিকারের প্রবণতা অতিরিক্ত পরিমাণে বেড়ে গিয়েছে। যার ফলশ্রুতিতে, আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশী জেলেদের বোটসহ আটক করে নিয়ে যাচ্ছে।

 

আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবতী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

 

তিনি আরও বলেন, জেলেদের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!