ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন দৌলতপুর উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে ৩দিন ব্যাপি নজরুল বর্ষ উৎপাদন এক বছরে দৃশ্যমান পরিবর্তন, দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. নুরুল ইসলাম কাউনিয়ায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার কাউনিয়ায় বিলের পদ্ম ফুলের সৌন্দর্যে চোখ আটকে যাচ্ছে দর্শণার্থীদের বরিশালে নাতির লাথিতে প্রাণ গেল নানির ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন
ফাইল ফটো

 

 

 

 

 

ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিনে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের দিন সেনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত তারা ভোটকেন্দ্রে অবস্থান করবেন।

 

মঙ্গলবার (২৬ আগস্ট) রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান সাতটি প্রবেশপথে সেনাসদস্যরা অবস্থান করবেন। এছাড়া ভোটগ্রহণ শেষে সেনারা কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে এবং কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

 

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সাত দিন আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কোনো বহিরাগত অবস্থান করতে পারবে না।

পড়ুন>> নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

 

 

 

এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশন প্রার্থীদের পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ব্যবহারে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং নির্ধারিত সময়সূচি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!