রাণীশংকৈলে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
- আপডেট সময় : ১১:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ২৭৬৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
রাণীশংকৈলে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার নেকমরদ বাজার বড় মসজিদ এলাকায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার পিতাইচুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৭), কিসমত পলাশবাড়ী মালদহিয়াপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে নুরজামাল(২৮), একই গ্রামের মতিউর রহমানের ছেলে রাজিউর রহমান (২২) ও দক্ষিণ পাড়ুয়া গ্রামের দবিরুল হকের ছেলে মোতালেব হক (২২)। এরা সকলেই বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
পড়ুন>> তাড়াশে দূর্বৃত্তের দেয়া আগাছানাশকে পুড়ল কৃষকের ১ বিঘা জমির বীজতলা
সূত্র জানায়, ঠাকুরগাঁও ওসি ডিবি মামুন অর রশিদের নেতৃত্বে ৯ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ৪ মাদক কারবারিকে আটক করে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























