ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিক্রিয়া শুরুর অনুমতি মিলল মুন্সীগঞ্জের গজারিয়ায় ফুটবল টুর্নামেন্ট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত এসআই, পাঠানো হলো ঢাকায় মব–সংস্কৃতি: জনরোষ নাকি পরিকল্পিত অরাজকতা? প্যারিসে ব্যাংক অব আমেরিকায় ব্যর্থ হামলার নেপথ্যে ইরানপন্থি নেটওয়ার্ক আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে পরীক্ষার সময়সূচি প্রকাশ সিলেটে নতুন নারী ফুটবলার খুঁজবেন পিটার বাটলার ডিজিটাল যুগে বদলেছে খুলনার কয়রা ডাকঘরের সেবার ধরন দুই মাসে ১ হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট মিশনে নামছে বাংলাদেশ

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিংকনকে ওএসডি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ডা. মো. শহিদুল্লাহ‌ লিংকন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিংকনকে ওএসডি

কুড়িগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ‌ লিংকনকে ওএসডি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজকে। গত ১১ আগস্ট’২৫ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সঞ্জীদা শারমিন স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়।

জারিকৃত পত্রে ডা. মো. শহিদুল্লাহ‌কে গাইবান্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ১৭ আগস্ট বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তাকে ওই পদ থেকে অবমুক্ত করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০২১ সালে ডা. মো. শহিদুল্লাহ‌ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। তার দায়িত্ব অবহেলার ধারাবাহিকতায় গত ২৫ জুলাই চিকিৎসকের অবহেলায় কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বাসিন্দা জামাল বাদশাহ (৫৫) নামে এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়।

পড়ুন>> দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর

এর ছয় দিন পর ৩০ জুলাই উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের ফুলবাবু দাস (১৮) নামে আরও এক শ্বাসকষ্টের রোগীর মৃত্যু হয়। পরপর দুই রোগীর মৃত্যুর ঘটনাটি দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে হাসপাতালটির চিকিৎসকের দায়িত্ব নিয়ে জেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে ওএসডি প্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ‌ লিংকনের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. লিংকনকে ওএসডি

আপডেট সময় : ১১:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫