দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর
দোকানদার আমানুজ্জামান। ইনসেটে কর্তিত কানের অংশ।

 

 

দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর

 

 

দৌলতপুরে বাকিতে সিগারেট না দেয়ায় কান কামড়ে ছিড়ে দিল দোকানীর।
কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানির কান কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে।

 

 

গত সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা গুরুতর আহত দোকানদার আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি একই গ্রামের মৃত রমজান মন্ডলের ছেলে এবং সক্রিয় জামায়াত কর্মী। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

 

 

থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) দোকানে গ্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকিতে সিগারেট নিতে গেলে দোকানি তা দিতে অস্বীকৃতি জানান এবং পূর্বের বাকির টাকা পরিশোধের কথা বলেন।

পড়ুন>> ভুরুঙ্গামারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

এ সময় তাঁদের মধ্যে বাগ্‌বিতন্ডার একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হন। পরে হঠাৎ দোকানির ডান কানের পাতা কামড়ে ছিঁড়ে ফেলেন। ছেড়া কানসহ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আহতের ভাই নাজমুল ইসলাম বলেন, আহত অবস্থায় আমানুজ্জামানকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কানের প্রায় পুরো অংশই কামড় দিয়ে ছিড়ে ফেলা হয়েছে। ছেড়া কান পুণরায় প্রতিস্থাপন করা যাবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!