ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২ ৩২০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত 

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও  থেকে মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। তখন গুলিতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২৭ জুলাই) রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। আজ বাচোর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নিহত শিশু মিডডাঙ্গী বাজার এলাকার বাদশাহর মেয়ে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল দেখতে শিশুটিকে কোলে নিয়ে ভাংবাড়ি কেন্দ্রে আসেন তার মা। ভোটের ফলাফল নিয়ে মেম্বার প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছোড়ে দায়িত্বরত পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন, পুলিশের গুলিতে একটি শিশু নিহত হয়েছে। স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে সংঘর্ষ, গুলিতে ২ বছরের শিশু নিহত 

আপডেট সময় : ০৭:৪০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২