তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক

 

 

তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক

 

তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় ৪শত ফুট বালু বোঝাই একটি ষ্টিলবডি নৌকাও জব্দ করা হয়।

 

 

রবিবার(১৩ জুলাই)ভোরে যাদুকাটা নদীতে গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

 

 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলায় ইজারাবিহীন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি ষ্টিলবডি নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিত্বে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে যাদকাটা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

পড়ুন>> বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে নওগাঁয় মশাল মিছিল

 

এ সময় একটি ষ্টীল বডি নৌকার ৪০০ ঘনফুট বালিসহ উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাটছড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে আব্দুল কাদির (৪০) ও সোহালা গ্রামের মোঃ আলা উদ্দিন এর ছেলে মোঃ আলী হোসেন(২৯) কে গ্রেফতার করে পুলিশ।

 

 

তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করে আটককৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

 

এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন। তিনি জানান,অবৈধভাবে কাউকে যাদুকাটা নদী থেকে বালু উত্তোলন,বিক্রি ও পরিবহন করার সুযোগ কাউকে দেয়া হবে না। যারাই অনিয়ম করবে তাদের বিরুদ্ধে আইন গত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর যারা পুলিশের কাছে থেকে অবৈধ কাজের কোনো সুযোগ পায় না তারাই অপ্রচার চালায়। পুলিশ কোনো অনিয়মের সাথে নেই, আমাদের অভিযান অব্যাহত আছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!