ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম

চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী: ফিরে দেখা ফেলে আসা দিন

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৬:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী: ফিরে দেখা ফেলে আসা দিন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী: ফিরে দেখা ফেলে আসা দিন

চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী; ফিরে দেখা ফেলে আসা দিন।
সময় বয়ে যায়, স্মৃতি থেকে যায়। সেই স্মৃতিই একদিন ডেকে আনে সবাইকে একত্রে ভালোবাসা, বন্ধন আর ফিরে পাওয়ার আনন্দে। এমনই এক আবেগঘন দিন ছিল ২০২৫ সালের ৯ জুন। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এসএসসি ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী।

সকাল ১০টায় বিদ্যালয়ের নতুন ভবনের হলরুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই দিনব্যাপী মিলনমেলা। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন প্রাক্তন বন্ধুরা কেউ শিক্ষক, কেউ পেশাজীবী, কেউ আবার জীবনের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত যোদ্ধা। তবে সবার মুখে ছিল চেনা সেই হাসি, আর হৃদয়ে একটাই আবেগ—ফেলে আসা দিনগুলোর আলোছায়ায় হারিয়ে যাওয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাহহার সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. মোকলেছুর রহমান। পুরো আয়োজনের সমন্বয়ে ছিলেন মো. হান্নান মোর্শেদ রতন ও সোবহান সরকার।

পড়ুন>>সরাইলে গলায় মুরগির হাড় আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিয় শিক্ষকবৃন্দ আলহাজ্ব মাওলানা মো. আবুল কাশেম, শফিউল আলম রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আব্দুস ছামাদ আনসারী, শাহাদাৎ হোসেন ও জহুরুল ইসলাম। তাঁদের উপস্থিতি মিলনমেলাটিকে করে তোলে আরও আবেগময় ও সম্মানমণ্ডিত।

অনেকেই বক্তব্যে বলেন এই পুনর্মিলনী শুধু দেখা হওয়ার আয়োজন নয়, বরং এটি ছিল এক ধরনের আত্মিক ফিরে পাওয়া। কেউ স্মরণ করেন নদীভাঙনে হারিয়ে যাওয়া শিকড়, কেউ স্মরণ করেন শিক্ষকের শাসনে লুকিয়ে থাকা মমতা, কেউ বা নিঃশব্দে খুঁজে ফিরেছেন সেই পুরনো বেঞ্চ, মাঠ আর ঘণ্টার শব্দ।

মুহূর্তগুলো যেন আবার ফিরে এলো ছুটির বেল, প্রার্থনার সারি, খেলাধুলার কোলাহল, ক্লাসে শিক্ষকের মুখ, আর বন্ধুর কাঁধে ভর দিয়ে গড়া স্বপ্নের পথচলা।

অংশগ্রহণকারীদের চোখেমুখে একটাই উপলব্ধি এই পুনর্মিলনী কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি বন্ধুত্ব, কৃতজ্ঞতা ও স্মৃতির এক স্থায়ী আবাসস্থল। যা আগামী প্রজন্মের কাছে হয়ে থাকবে প্রেরণার এক অনন্য নিদর্শন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌহালীর সম্ভুদিয়া স্কুলে ১৯৯২ ব্যাচের প্রথম পুনর্মিলনী: ফিরে দেখা ফেলে আসা দিন

আপডেট সময় : ০৬:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫