ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতার ভিড়
- আপডেট সময় : ০৩:৪০:০২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতার ভিড়
ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ উৎসুক জনতা ভিড় করেন। মঙ্গলবার ৬ মে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাধঁপাড়া যুবসংঘের উদ্যোগে ও স্থানীয় বিএনপি নেতাবৃন্দদের সহযোগিতায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁও, ঢাকাসহ বেশকয়েকটি জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা।
প্রায় অর্ধশত ঘোড়া পর্যায়ক্রমে এ খেলায় অংশ নেন। খোলা মাঠে আয়োজকরা পাটের রশি বেঁধে একটি নির্দিষ্ট সীমা তৈরি করেন। আর সেখানেই কয়েক পাকের দৌড়ে অংশ নেয় তারা। আর তাদের এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে জড়ো হয় হাজারো মানুষ।
পড়ুন>> তিস্তার পানি বৃদ্ধি আতঙ্কে কৃষক কাউনিয়ায় তিস্তার চরে চলছে মিষ্টি কুমড়া উত্তোলনের উৎসব
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাজিমুল ইসলাম লাল, সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ মোঃ আহমদ আলী, বড়গাঁও ইউপি সদস্য তাইবুর জামান বাবুসহ অনেকে।
মাদকমুক্ত সমাজ ও এলাকার পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে এ ঘোড়দৌড় খেলার আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। প্রায় দুই ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রথম হয় নীলফামারি ডোমার উপজেলা ঘোড়ার সাওয়ারি। পরে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























