বিরল সীমান্তে আটকের পর ফেরৎ ২ কৃষকের সাথে ইসমাইল হোসেন এর কুশল বিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরল সীমান্তে আটকের পর ফেরৎ ২ কৃষকের সাথে ইসমাইল হোসেন এর কুশল বিনিময় : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন গাজীপুরে শিশু মৃত্যুর ঘটনা মামলায় একজনের মৃত্যুদণ্ড নিখোঁজ পাইলটদের বিষয়ে কাতারে অনুসন্ধান দল পাঠাতে চায় ইরান সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রকাশিত হলো বিশেষ ই-বুক পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, নদীবন্দরে ১ নম্বর দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ

বিরল সীমান্তে আটকের পর ফেরৎ ২ কৃষকের সাথে ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ৫ মে, ২০২৫
বিরল সীমান্তে আটকের পর ফেরৎ ২ কৃষকের সাথে ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

 

 

বিরল সীমান্তে আটকের পর ফেরৎ ২ কৃষকের সাথে ইসমাইল হোসেন এর কুশল বিনিময়

 

দিনাজপুরের বিরলে ৮ নং ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্ত এলাকা থেকে গত শুক্রবার দুপুরে ধান কাটার সময় ভারতীয় বিএসএফ কর্তৃক আটকের পর ফেরত আসা ২ বাংলাদেশী কৃষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ইসমাইল হোসেন।

 

 

রবিবার বিকেলে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন (কাড়লিয়াপাড়া) গ্রামের মৃত এনামুল হক এর ছেলে মোঃ মাসুদ রানা (২৪) ও ধর্মজৈন (ভুটিয়াবন) গ্রামের ইসরাইল হোসেন এর ছেলে এনামুল হক (৫৭) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে ও তাদের পরিবারের খোঁজ খবর নেয়া সহ এলাকাবাসীর সাথে সচেতনতা মূলক আলোচনা করেন।

পড়ুন>>জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

 

মোঃ ইসমাইল হোসেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক, বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক- কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি, ২৪ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও জাতীয় দৈনিক শেষ সংবাদ এর সহ সম্পাদক এর দায়িত্ব পালনের পাশাপাশি আগামীদিনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।

 

 

উল্লেখ্য, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন (কাড়লিয়াপাড়া) গ্রামের মৃত এনামুল হক এর ছেলে মোঃ মাসুদ রানা (২৪) ও ধর্মজৈন (ভুটিয়াবন) গ্রামের ইসরাইল হোসেন এর ছেলে এনামুল হক (৫৭) কে শুক্রবার আনুমানিক সকাল ১১ টায় ৩২০/১০-এস নং পিলারের নিকট ধর্মজৈন কাড়োলিয়াপাড়া গ্রামের মৃত রফিক এর ছেলে রিয়াজুল এর ধানক্ষেতে ধান কাটার সময় তাঁরকাটার বেড়া অতিক্রম করে বিএসএফ আটক করে ধরে নিয়ে যায়। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে রাতে তাদেরকে ফেরৎ নিয়ে আসা হয়।

 

 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ এর নিকট হতে উক্ত ফেরৎ আসা ২ বাংলাদেশী কৃষকের সাথে তাঁদের বাড়ীতে সৌজন্য সাক্ষাৎ করে সার্বিক খোঁজ খবর নেন মোঃ ইসমাইল হোসেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!