ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

যাত্রীবাহী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা: ডাকাত আটক -২

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

যাত্রীবাহী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা: ডাকাত আটক -২

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যাত্রীবাহী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা: ডাকাত আটক -২

দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী গাড়ি ভেবে পুলিশের টহল গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টা চালানোর সময় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৭ এপ্রিল) মধ্যরাতে ঘোড়াঘাট উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় হিলি-ঘোড়াঘাট সড়কের নির্মাণাধীন ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় আটককৃতদের দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পড়ুন>>কাল বৈশাখীর দমকা হাওয়ায় লন্ড ভন্ড কুড়িগ্রাম

আটককৃতরা হলেন, জয়পুরহাট কালাই উপজেলার বিয়ালা এলাকার আবুল হোসেনের ছেলে ইমদাদুল হক(৪৯), একই উপজেলার চাকলামা নিমেরপাড় এলাকার সৈয়দ আলী বাচ্চু ছেলে আজিজার রহমান (৩৮)।

ওসি নাজমুল হক বলেন, রাতে হিলি-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কে পুলিশের একটি দল সরকারি গাড়ি নিয়ে টহল দিচ্ছিলেন। একই সময় ডাকাতের একটি দল উপজেলার ধলিহার খাঁ পুকুর এলাকায় নির্মাণাধীন ব্রিজের পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের গাড়িটি ওই এলাকায় আসলে সাধারণ পাবলিকের গাড়ি মনে করে গতিরোধ করে ১০-১২ জনের একটি ডাকাত দল।

এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করে। পরে তাদের মধ্যে ধাওয়া দিয়ে ২ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। আটক দুই ডাকাতের স্বীকারোক্তিতে এঘটনায় জড়িত পলাতক আরও কয়েকজনের নাম উল্লেখ করে একটি ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ইমদাদুলের নামে বিভিন্ন থানায় ১২ টি এবং আজিজারের নামে দুই ডাকাতির মামলা আদালতে চলমান আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যাত্রীবাহী ভেবে পুলিশের গাড়িতে ডাকাতির চেষ্টা: ডাকাত আটক -২

আপডেট সময় : ০৪:০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫