কাল বৈশাখীর দমকা হাওয়ায় লন্ড ভন্ড কুড়িগ্রাম
- আপডেট সময় : ০৭:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
কাল বৈশাখীর দমকা হাওয়ায় লন্ড ভন্ড কুড়িগ্রাম
কাল বৈশাখীর দমকা হাওয়ায় লন্ড ভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ধমকা হাওয়ায় ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা ও বিদ্যুৎ এর খুটি। ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে একরের পর একর বোরো ধান ক্ষেত।
শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বৈশাখী ঝড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ ধমকা হাওয়া বয়ে যাওয়ায় ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ এর খুটি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।
এছাড়া ঝড়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ৬ষ্ঠ তালায় জানালার গ্লাস ভেঙে তছনছ হয়ে যায়। এসময় আতংকিত হয়ে পড়ে রোগী ও তার স্বজনরা। শহরের ঘোষপাড়া এলাকায় বেসরকারি চক্ষূ হাসপাতালের তৃতীয় তলায় চিলাকোঠা রুমের টিনের চালা পিলার সহ ভেঙ্গে পাশ্ববর্তী জেলা টাউন ক্লাব ও পাশে মুদি দোকানের উপর পরে। মুদি দোকানদার এরশাদ আলী বলেন অল্পের জন্য প্রানে বেঁচে গেছি। তবে টাউন ক্লাব ও সামনে থাকা মটরসাইকেল ক্ষতিগ্রস্থ হয়।
পড়ুন>>রাজনৈতিক ৮৮৩২টি মামলার তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে সরকার
সদরের পাঁচগাছী ইউনিয়নের কৃষক সামছুল আলম বলেন, কাল বৈশাখী ঝড়ে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসাথে জমিতে পড়ে গেছে ধান। বিদ্যুৎ না থাকায় অন্ধকার পুরো এলাকা।
সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, শনিবার রাতে হঠাৎ ঝড়ে আমার ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত হওয়ায় ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















