ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী  জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

কাউনিয়ায় জমি নিয়ে বিরোধে ভাতিজার মারপিটে নিহত আমজাদ হোসেন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আমজাদ হোসেন (৫৫)। তিনি উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় এ মারপিটের ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বুধবার সকালে  ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের মামাতো ভাই ও শহীদবাগ ইউনিয়ন পরিষদের সদস্য রাজু মিয়া বলেন, আমজাদ হোসেন সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তাঁর ভাতিজা শহিদুলের সাথে বিরোধ চলছিল।

পড়ুন>> নাগেশ্বরী উপজেলার ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এনিয়ে ল্যান্ড সার্ভে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে ভাতিজা শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর পুর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করে। এসময় বিরোধপূর্ণ জমি থেকে মাটি উত্তোলনে বাধা দেন চাচা আমজাদ হোসেন। বিষয়টি নিয়ে উভয় পক্ষের বাগবিতন্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমজাদ হোসেনকে এলোপাতাড়ি  মারপিট করলে তিনি ঘটনাস্থলেই আহত হন।

এ সময় তার চিৎকারে স্বজন ও স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ওই রাতেই কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে রাত তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে  যাওয়ার পথে তিনি মারা যান।

পড়ুন>> নওগাঁর মহাদেবপুরে অর্থ; স্বর্ণালঙ্কার লুট ও দলবদ্ধ ধর্ষণ এর সাথে জড়িত ডাকাত দলের ৭ জন গ্রেফতার

এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ জমিতে মাটি উত্তোলনকে কেন্দ্র করে মারামারির খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মারপিটে মৃত্যুর খবর পেয়ে নিহত আমজাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নিহতের বড় ছেলে রায়হান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের  করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে বলে জানান তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জমি নিয়ে বিরোধে কাউনিয়ায় ভাতিজার মারপিটে চাচার মৃত্যু

আপডেট সময় : ০৭:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫