তাড়াশে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
তাড়াশে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে হামকুড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাগ্রত চলনবিল ফাউন্ডেশনের আয়োজনে ‘চল জেগে উঠি আরেকবার, কাজ করি মানবতার’ এই শ্লোগান নিয়ে এলাকার ৪ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পড়ুন>> ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আমিনুল ইসলাম সোহেল’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম।
পড়ুন>> রাজারহাট উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মাত্র ১জন চিকিৎসকেই চলছে চিকিৎসা কার্যক্রম: ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি স.ম. আফসার আলী, জাগ্রত চলনবিল ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. এম এ সাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল হোসেন, উপজেলা স্বাস্থ ও প প কর্মকর্তা ডাঃ এরফান আহমেদ সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার আমীর খ,ম সাকলাইন, উপজেলা বিএনপিরসহ সভাপতি সরদার গোলাম আজম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, জিয়াউর রহমান জিয়া, প্রভাষক ওবায়দুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াশ উপজেলা শাখার সেক্রেটারি মাও. শাহজাহান আলী, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























