আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন আটক

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৩১ নেতা-কর্মী আটক

 

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন আটক

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জন আটক। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনার পর থেকে মধ্যরাত পর্যন্ত নগরীর পাথরঘাটা মাথার পট্টি, আন্দরকিল্লা ও হাজারী গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে যৌথবাহিনী।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্য ৭ জন সাইফুল হত্যায় সরাসরি জড়িত ছিলেন।

নগর পুলিশের উপকমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন কালবেলাকে জানান, গতকালের অভিযানে আটকদের মধ্যে বাকি ২০ জনকে যাচাইবাছাই করা হচ্ছে। সাইফুল হত্যায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে পুলিশ সদস্য আহত হওয়ায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের একপর্যায়ে নিহত হন আইনজীবী সাইফুল।

এদিকে, বুধবার সকাল সাড়ে ৮টায় নিহত আইনজীবীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। সকাল ১০টায় আদালত প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আসর গ্রামের বাড়ি লোহাগাড়ায় তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ডাক দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। ফলে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন শুনানি স্থগিত করা হয়েছে।
এর আগে কোতোয়ালী থানার নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এরপর মঙ্গলবার ভোরে তাকে চট্টগ্রাম নেওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। তারপর বেলা ১১টার দিকে তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৫ আগস্ট বাংলাদেশে গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর নগরের নিউমার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে, যা এখনো সেখানে রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!