মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মান্দায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নওগাঁর মান্দা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ আলম মিয়া।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আপেল মাহমুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুল তুহিন, ইউপি চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, মাদক, চোরাচালান, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও শাহ আলম মিয়া।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























