সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ম্যাকাই টেস্টে শরিফুলের বিধ্বংসী বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর

 

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে সিএনজির ওপর

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে আজ সকাল ৯ টার দিকে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতের খুঁটির টানার তারের সাথে পাথরবাহী ট্রাকের পিছনের সাথে বেজে যাওয়ায় বিদ্যুতের খুঁটির উপরের অংশ তিনটা ট্রান্সফরমারসহ বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে খুটির নিচে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশার ওপর পড়ে। সিএনজির ভিতর যাত্রি ও চালক না থাকায এই দুর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই দুর্ঘটনার স্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, এনায়েতপুর যমুনা নদীর বাঁধ রক্ষার কাজে ব্যবহৃত একটি পাথর বোঝাইকৃত ট্রাকের সাথে বিদ্যুতের খুটির তারের সাথে বেজে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। বিদ্যুৎ কর্মী ও স্থানীয় এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং এলাকাবাসীকে বিদ্যুৎ থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন।

বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ার কারণে ওই এলাকায় বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব নতুন খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!