নাগেশ্বরী ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার-২
- আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৭৩ বার পড়া হয়েছে
নাগেশ্বরী ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার-২
নাগেশ্বরী ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন লাগানোর ঘটনায় গ্রেফতার-২
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে চুরি ও আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কচাকাটা থানা পুলিশ। এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করাও হয়।
গ্রেফতারকৃতরা হলো বল্লভের খাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার মৃত নুর ইসলামের ছেলে বাবু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়,রবিবার ভোর রাতে গ্রেফতার দুইজন বল্লভের খাষ ইউনিয়ন ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে।
পড়ুন>>কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু: ভাল ফলনে চাষীরা খুশি
এসময় তারা অফিসেরে ভিতরে আগুন লাগিয়ে দেয়। এতে রেজিষ্টার-২ বহি ১২টি, রেজিষ্টার-১২বহি ১টিসহ বেশকিছু নামজারী নথিপত্র পুড়ে যায়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পরে পুলিশ অভিযান চালিয়ে রবিবার দুপুরে দুইজনকে গ্রেফতার করে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে জড়িত দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যে চুরি যাওয়া পানি পাম্প উদ্ধার করা হয়।পরে তাদের নামে মামলা দেয়া হয়।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহম্মেদ জানান, আগুন দেয়ার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























