কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু: ভাল ফলনে চাষীরা খুশি
- আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে
কাউনিয়ায় তিস্তার চরাঞ্চলে আগাম আমন ধান কাটা শুরু: ভাল ফলনে চাষীরা খুশি
কাউনিয়া উপজেলায় তিস্তার চরাঞ্চলে আগাম জাতের মঙ্গা তাড়ানো আমন ধান কাটা শুরু হয়েছে। ভালো ফলন পাওয়ায় চাষীরা বেশ খুশি।
চলতি আমন মৌসুমের মাঝামাঝি সময়ে খরার কবলে পড়লেও শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় এবারে ধানের ভালো ফলনের আশা করছে চাষীরা। তবে আগাম জাতের ধানের ফলন পেয়ে চাষীরা বেশ খুশি।
পড়ুন>>ইসরায়েলের হামলার পর ইরানের রাষ্ট্রীয় বিবৃতি
তিস্তার চরাঞ্চল চর পল্লমারি,চর নাজিরদহ, চর চতুরা, চর প্রাণনাথ, চর গোপীডাঙ্গা, চর ঢুষমারা, চর হয়বতখাঁ, চর গনাই, আজমখাঁসহ ১৭ টি চরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে।
চাষীরা আগাম আলু রোপণের জন্য তাদের জমিতে আগাম জাতের ধান বিনা-৭,ব্রি-৩৩, ব্রি-৭২, ব্রি-৭৫, ব্রি-৪৯ ব্রি-৯৩ সহ পারিজা জাতের ধান চাষ করেছেন।
ইতি মধ্যেই পুরোদমে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আগাম জাতের সব ধান কৃষকের গোলায় ওঠবে।
আর ধান কাটার পর পরই শুরু হবে আলু রোপণের ধুম। চর নাজির দহ গ্রামের কৃষক হোসেন আলী বলেন তিনি ২ বিঘা জমিতে আগাম ব্রি-৭৫ জাতের ধান চাষ করেছেন। ১০ দিন পরেই তার ধান কাটা শুরু হবে। তিনি আশাতীত ফলন পাবেন বলে আশা করছেন। একই গ্রামের কৃষক আব্দুল মজিদ বলেন মঙ্গা তাড়ানো ধান বিনা-৭ ও ব্রি-৩৩ জাতের ধান চাষ করেছি। আগাম ধানের রোগ বালাই কম,দাম পাওয়া যায় ভাল বিশেষ করে ধানের আটি(খড়) চড়া দামে বিক্রি করতে পারি সর্ব্বোপরি আগাম আলুর চাষ করা যায়।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে চলতি মৌসুমে এ উপজেলায় ১১ হাজার ৪শ’ ৭০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কিন্তু চাষাবাদ হয়েছে ১১ হাজার ৪শ’ ৭৫ হেক্টর জমিতে এর মধ্যে আগাম জাতের ধান ১ হাজার ৩শ’ ৯১ হেক্টর জমিতে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৭ হাজার ৮৮০ মেট্রিকটন ধান। তার মধ্যে দেশি জাতের ধান চাষ করা হয়েছে ৮ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ তানিয়া আক্তার বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবারে আমরা আমন ধানের ভালো ফলনের আশা করছি। কৃষকদের সরকার ভূর্তকি মূল্য সার দিচ্ছে। সরকারি ভাবে নির্বাচিত কৃষকদের সার, বীজ দিয়ে সহায়তা করা হচ্ছে।
কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি অফিসাররা ক্ষেতের রোগবালাই, ইঁদুর নিধন, পাখির উপদ্রুপ বিষয়ে নিয়মিত মাঠে গিয়ে পরামর্শ প্রদান করা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























