ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩ শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে জাপান ঘিওরে আমগাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাট চাষে হতাশ ভূরুঙ্গামারীর অনেক কৃষক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ ৩৯১ বার পড়া হয়েছে

পাট চাষে হতাশ ভূরুঙ্গামারীর অনেক কৃষক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনালী আঁশ খ্যাত পাট চাষ করে হতাশ হয়ে পড়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অনেক কৃষক। পাট চাষ করে লাভের আশা তো দূরে থাক হাল চাষের খরচও উঠবে না অনেক কৃষকের। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ও কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, এবার বৈশাখ- জৈষ্ঠ্য মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জমিতে পানি জমে গেছে। পাট বীজ বপন করা জমিতে দীর্ঘদিন পানি জমে থাকার কারণে অনেক কৃষকের পাট আর বড় হয়নি। কেউ কেউ একাধিকবার পাট বীজ বপন করলেও পানির নীচে সেসব নষ্ট হয়ে গেছে।

উপজেলার পশ্চিমছাট গোপালপুর গ্রামের কৃষক সাইফুর রহমান জানান, গত বছর পাটের ভালো দাম পেয়ে সেই আশায় এ বছর দেড় বিঘা জমিতে গম চাষ করি। টানা বৃষ্টিতে ক্ষেতের গম ক্ষেতেই নষ্ট হয়েছে। পরে সেই জমিতে পাট চাষ করি কিন্তু বৃষ্টিতে সেই পাট আর গজায়নি।

ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, দুই বিঘা জমিতে পাট বুনেছিলাম। জমিতে বৃষ্টির পানি জমেছে। এসময়ে পাট গাছ চার থেকে পাঁচ ফুট লম্বা হওয়ার কথা। কিন্তু সেই পাট গাছ এখনও দেড়- দুই ফুট লম্বাও হয় নাই। সোনালী আঁশের স্বপ্ন পূরণ হবে কি না জানি না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নে মোট ২ হাজার ৪১০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষক ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পাট চাষ করেন।উপজেলা কৃষি কর্মকর্তা (চলতি দায়িত্ব ) শরিফুল ইসলাম জানান, পাট নষ্ট হয়েছে এমন অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত কেউ করেনি। তবে অতিবৃষ্টিতে বিক্ষিপ্তভাবে কিছু কৃষক ক্ষতিগ্রস্ত হতে পারে। সর্বোপরি পাটের ভালো ফলনের আশা করছে উপজেলা কৃষি বিভাগ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাট চাষে হতাশ ভূরুঙ্গামারীর অনেক কৃষক

আপডেট সময় : ০৩:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২