পাইকগাছার আগড়ঘাটা বাজারে মোবাইল কোর্ট ৪ ব্যবসায়ীর জরিমানা
পাইকগাছা (খুলনা) থেকে শেখ খাইরুল ইসলাম
প্রকাশিত :
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
১৬৮
বার পড়া হয়েছে।
পাইকগাছার আগড়ঘাটা বাজারে মোবাইল কোর্ট ৪ ব্যবসায়ীর জরিমানা
পাইকগাছার আগড়ঘাটা বাজারে মোবাইল কোর্ট ৪ ব্যবসায়ীর জরিমানা
পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে ১৪ই অক্টোবর সোমবার মোবাইল কোর্ট পরিচালিত হয়।কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।
প্রসিকিউশন অফিসার ছিলেন উপজেলা স্যানিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল।উক্ত মোবাইল কোর্টে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন,বিপণন,খাদ্য দ্রব্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তাদের স্বাস্থ্যহানী ঘটানোর অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮,৫১ ও ৫৩ ধারায় মিষ্টি ব্যবসায়ী মিনাজ মালীকে ২০০০টাকা, মিজানুর রহমান মালীকে ৩০০০টাকা, আয়ুব মালীকে ৫০০০ টাকা, সোহরাব মালীকে ১০০০ টাকা সর্বমোট =১১০০০ (এগারো হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় পেশকার ইব্রাহিম, হিরম্ময় ব্যানার্জী, সুমন ঘোষ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply