নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোমিন মেহেদী চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ-এনডিবি
  • প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নতুনধারার প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

তোফাজ্জলসহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতীকী তোফাজ্জল মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূূচিতে বক্তারা বলেছেন, পালানোর পরিকল্পনা না থাকলে জনতাকে মব ইনজাস্টিসমুক্ত সমৃদ্ধ দেশ উপহার দিতে কাজ করুন।

জনগণ নির্মমতার রাজনীতি চায় না। দেশ সংকটাবদ্ধ ৫৪ বছর ধরে। তারা অর্থনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ও কূটনৈতিক সংকট থেকে মুক্তির জন্য প্রতিনিয়ত প্রচেষ্টা চালালেও বারবার ব্যর্থ হচ্ছে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, গণমাধ্যম ব্যক্তিত্ব নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, বাংলাদেশ মেস সংঘের মহাসচিব আয়াতুল্লাহ আখতার, শিক্ষক নেতা হুমায়ুন কবির, আবদুর রহমান, আফতাব মন্ডল প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, নির্মমতার রাজনীতি থেকে মুক্তির জন্য পুরো জাতি ছটফট করছে যুগের পর যুগ। এক পক্ষ পালালে বা পরাজিত হলে আরেক পক্ষ এসে সন্ত্রাস- নৈরাজ্য-দুর্নীতি খুন-গুম শুরু করে। জনগণ এসব ভন্ড-প্রতারক-দুর্নীতিবাজদের হাত থেকে মুক্তি চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!