বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি

বিরলে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ কালে ১৬ জনকে আটক করেছে বিজিবি

দিনাজপুরের বিরলে অবৈধ ভাবে ভারতে পালানোর সময় সীমান্ত থেকে ৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার মধ্যরাত ২:১৫ টার দিকে বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম ৩৩১ এর ৩ এস পিলার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

পড়ুন>>তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাহানু রায় এর ছেলে মানিক চন্দ্র রায় (৩৫), একই ইউনিয়নের গোপালপুর গ্রামের ফটিক চন্দ্র রায় এর ছেলে সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ চন্দ্র রায় এর স্ত্রী জয়ন্তী রাণী (২২) ও তার সন্তান রবিজিৎ (৪),

ফটিক চন্দ্র রায় এর স্ত্রী সাদিকা রায় (৪৫), মঙ্গল সরেন এর ছেলে মিলন (২৮), মিলন চন্দ্র (৩৭) এর স্ত্রী পারভীন ও তার কণ্যা মিনাশ্রী মন্দিরা (১), ধামইড় ইউনিয়নের মালিপাড়া গ্রামের সুশিল চন্দ্র রায় এর ছেলে রুবেল চন্দ্র রায় (২০), কাহারোল উপজেলার পশ্চিম সাদিপুর গ্রামের কমল কুমার রায় এর ছেলে চিন্ময় চন্দ্র রায় (২৪) একই উপজেলার পাইকপাড়া গ্রামের অনিল চন্দ্র রায় এর ছেলে পার্থ চন্দ্র রায় (২৮), তরকন্দা গ্রামের শশি রায় এর ছেলে খোকন রায় (২৬), নীলফামারী জেলার সৈয়দপুর থানার লক্ষনপুর বালাপাড়া গ্রামের সরৎ চন্দ্র রায় এর ছেলে রতন চন্দ্র রায় (৩৭), রতন চন্দ্র রায় এর ছেলে কাজল রায় (২৫) ও শিশু ভৈরব চন্দ্র (৫), মধাব চন্দ্র (১.৫)।

জানা যায়, আটককৃতরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধ ভাবে কিশোরীগঞ্জ বিওপি’র খোপড়াগ্রাম ৩৩১ এর ৩ এস পিলার সংলগ্ন এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন।

খবর পেয়ে কিশেরীগঞ্জ কম্পানীর কম্পানী কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

৪২ বিজিবি এর অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি জানান, বিরল উপজেলার ৬ নং ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের খোপড়া গ্রামে সীমান্ত পিলার ৩৩১/৩-এস নিকট বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করে।

আটককৃতদের দিনাজপুর জেলার বিরল থানায় হস্থান্তর করা হয়েছে। সট: লে: কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসসি। অধিনায়ক, ৪২ বিজিবি, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!