তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান

তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
মৃত্যু 

তাহিরপুর সীমান্তের ওপারে গর্তে আটকে পড়ে এক কয়লা শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্ত দিয়ে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তে আটকে ও মাটি চাপায় আবুল নামে এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবুল উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার ভোর রাতে প্রতিদিনের ন্যায় চারাগাঁও বিওপি এলাকার কলাগাঁও সীমান্ত দিয়ে ১০-১২ জনের একটি গ্রুপ চোরাইপথে সীমান্তের ওপারের পাহাড়ি গর্ত থেকে কয়লা আনতে যায়।

গর্তের ভিতর থেকে বস্তায় ভরে কয়লা নিয়ে আসার পথে হঠাৎ উপর থেকে পাথর ও মাটি ভেঙে পড়ে। এসময় কয়েকজন উপরে উঠতে পারলেও আবুল চাপা পড়ে।

পড়ুন>>গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

একপর্যায়ে সঙ্গে থাকা শ্রমিকরা বাংলাদেশে এসে তার পরিবারকে বিষয়টি জানায়। পরে তার সঙ্গে থাকা অন্য কয়লা শ্রমিকরা গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া বলেন, সীমান্তে দায়িত্বরত বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ওপার থেকে কয়লা আনতে গিয়ে একজন নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে বাংলাদেশে নিয়ে এসেছে।

তিনি বলেন, সীমান্তের প্রতিটি বিজিবি ক্যাম্পে আগের তুলনায় বিজিবি সদস্য বাড়ানো হয়েছে এবং সীমান্তে কড়া নজরদারি রয়েছে। এসব চোরাচালানের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!