গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর 

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় কভার্ডভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটে। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনায় সিএনজির ৫ জন যাত্রী নিহত হয়। নিহত ৫ জনের মধ্যে ৩ জনই নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের একই পরিবারের সদস্য।

রোববার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ ফায়ার সার্ভিস। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর থানার হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫), গাজীপুর জেলার নোয়াগাও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কুমার কর্মকার (৩৯)। অপর ৩ জন হলেন, নর‌সিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের আক্রাশাল গ্রামের আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৫), তার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও মোহাম্মদ আলীর ছেলে শিশু আমান উল্লাহ (৫)।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানা যায়, খবর পেয়ে রাত ১১টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় রাত পৌনে ১১টার দিকে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের সাথে দ্রুতগতি একটি সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দেয়।

পরে গুরুতর আহত অবস্থায় এক শিশু এবং সিএনজি চালকসহ ৬ জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক একে একে ৫ জনকে মৃত ঘোষণা করেন। অপরদিকে  গুরুতর অবস্থায় সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে নিহতদের লাশ বাড়িতে এসে পৌঁচ্ছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দূরদুরান্ত থেকে মানুষ ছুটে আসেন নিহতদের লাশ দেখার জন্য।

আজ (রবিবার) বিকেল সাড়ে ৫টায় (বাদ আছর) স্থানীয় আক্রাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিহতদের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!