ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ নওগাঁয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন বিএনপি নেতা নূর ই আলম মিঠু শীতের আগাম আগমনী বার্তা, কার্তিকের শুরুতেই কুয়াশার চাদরে উত্তরাঞ্চল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩ লাখ টাকা বরাদ্দ দুর্গাপূজার প্রস্তুতি সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তা, শোকজের নির্দেশ এমপির নীলফামারীতে দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার করছে এসআরবি-১৩ বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে ৩৯ জনের নিয়োগ, আবেদন শুরু সৌদিতে হুথি হামলার নিন্দা জানাল কাতার মন্ত্রিসভা স্বাস্থ্য খাতের ডিজিটাল রূপান্তরে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রতিযোগিতার

ব্যতিক্রমী স্বৈরাচারের চল্লিশা উদযাপন মিরপুরবাসীর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

মিরপুরবাসীর ব্যতিক্রমী স্বৈরাচারের চল্লিশা উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 ব্যতিক্রমী স্বৈরাচারের চল্লিশা উদযাপন মিরপুরবাসীর

বাঙালি মুসলিমের একটি বহুল পরিচিত ঐতিহ্য রয়েছে। কেউ মারা গেলে চল্লিশতম দিনে দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে থাকে খাবারও। এরকম আয়োজনকেই চল্লিশা বলা হয়। রীতি অনুযায়ী এটা সবখানেই পালন করা হয়।

চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী। তবে তা কোনো মৃত ব্যক্তির জন্য নয়, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষ্যে এই চল্লিশার আয়োজন করা হয়। যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে অভেদ্য দুর্গ হিসেবে পরিচিতি পেয়েছিল রাজধানীর মিরপুর ১০ নম্বর। শুধু মিরপুরেই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে ছাত্র-জনতাসহ নানা শ্রেণি-পেশার শতাধিক নিহত হয়েছে বলে জানা গেছে।

স্বৈরাচারের চল্লিশা উপলক্ষ‍্যে গরু জবাই ও বিরিয়ানী রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। পরে এলাকাবাসীসহ সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পরিচিত মুখ মো. নাহী, মাসুদুর রহমান, ফারদিন হাসানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাধারণ শিক্ষার্থী, শ্রমিক, দিনমজুর ও এলকাবাসী।

চল্লিশার আয়োজক মো. হাবিবুর রহমান জানান, আন্দোলনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, বিশেষ করে আজমল হাসপাতালের এই গলিতে সাধারণ জনগণের অংশগ্রহণে এই এলাকা হয়ে ওঠে এক অভেদ্য দূর্গ ও আন্দোলনকারীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল। তাই আজ স্বৈরাচার পতনের চল্লিশতম দিনে আমরা বাঙালি মুসলিমের ঐতিহ্য অনুযায়ী চল্লিশা পালনের মাধ্যমে এলাকাবাসীর অবদানের কৃতজ্ঞতা স্বরূপ তাদের আপ্যায়নের একটা চেষ্টা করলাম।

উল্লেখ্য, ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্যতিক্রমী স্বৈরাচারের চল্লিশা উদযাপন মিরপুরবাসীর

আপডেট সময় : ১২:০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪