রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে

রাণীশংকৈলে বজ্রপাতে প্রাণ হারালো মা ও মেয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বজ্রপাতে মেরিনা আক্তার (৪৫) ও সাথী আক্তার (১৩) নামে মা ও মেয়ের মৃত্যুর হয়েছে। রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার হোসেগাঁও ইউনিয়নের উঝধারী গ্রামে এ ঘটনা ঘটে।

হোসেগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেরিনা ও সাথী ওই গ্রামের মিলচাতালে কাজ করা দিনমজুর সৈয়দ আলীর স্ত্রী ও কন্যা।

সরেজমিনে গিয়ে জনা যায়, ঘটনার দিন সকাল ১০ টায় মেরিনা ও সাথী মা-মেয়ে মিলে বাড়ির পাশের মাঠে তাদের নিজের ধানের ক্ষেতে নিড়ানি দিতে যায়। দুপুরে অঝোড়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তাড়াহুড়ো করে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মৃত: মেরিনার স্বামী সৈয়দ আলী জানান, সকাল থেকে আমার স্ত্রী ও মেয়ে ধান ক্ষেতে নিড়ানির কাজ করছিলো হঠাৎ মুষলধারে বৃষ্টি এলে তারা বাড়ির উদ্দেশ্যে রাওনা হয় পথিমধ্যে বিকট আওয়াজে বজ্রপাত হলে ঘটনাস্থলে দুই জনেই মারা যায়।

এ ঘটনায় ওই পরিবারে শোকের মাতমসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!